সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা ও জীবননগরে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২০ ইং
দামুড়হুদা ও জীবননগরে আলোচনা সভা অনুষ্ঠিত
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সম্মেলন সফল করতে সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন সফল করতে দামুড়হুদা ও জীবননগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় দর্শনা পুরাতন বাজার মন্দির ও বেলা তিনটায় জীবননগরসাগর কুমার বিশ্বাসের অফিসে পৃথকভাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুটি স্থানে মতিবিনময় সভায় পৃথকভাবে সভাপতিত্ব করেন অজয় কুমার লোদ ও রমেন বিশ্বাস। পবিত্র গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক দেবেন্দ্র নাথ দোবে। এ সময় উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্যসচিব কিংকর কুমার দে, সদস্য শুভেন্দু কুমার নাথ শান্ত, পলাশ কুমার সাহা, হেমন্ত কুমার সিংহ রায়, আনন্দ ঘোষ, সংগঠনের দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, জেমস নিমুণ্ডল, নারায়ণ চন্দ্র ভৌমিক, সাগর, উত্তম হালদারসহ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্থানের মন্দিরের নেতৃবৃন্দ। সভায় আগামী ৭ ফেব্রুয়ারি আসন্ন চুয়াডাঙ্গা জেলা সম্মেলন সফল করতে বিশদ আলোচনা করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান