সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে প্রেস ব্রিফিং

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২০ ইং
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে প্রেস ব্রিফিং
মেহেরপুর অফিস: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন অরণ্য, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মণ্টু, সাংবাদিক ওয়াজেদুল হক জেদু, ফারুক হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য দেন। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাঈনউদ্দিন, সহকারী কমিশনার রকিবুল ইসলাম, মিথিলা দাস প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান