মেহেরপুর কারাগারে ভাপা পিঠা খেল বন্দী-কয়েদীরা
- আপলোড তারিখঃ
০৯-০১-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা কারাগারে কয়েদীদের মধ্যে শীতকালীন ভাপা পিঠা পরিবেশন করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলা কারাগারের কারা কর্তৃপক্ষ এএসএম কামরুল হুদা বন্দীদের মধ্যে ঐতিহ্যবাহী এ ভাপা পিঠা পরিবেশন করেন। কারা কর্তৃপক্ষ (জেল সুপার) এএসএম কামরুল হুদা জানান, গতকাল বুধবার সকালে ২৩১ জন পুরুষ ও ৬ জন নারী বন্দীকে পিঠা খাওয়ানো হয়। কারাগারের মধ্যে শীতের পিঠা খেয়ে অনেক খুশি বন্দীরা। পিঠা বিতরণের সময় জেলা কারাগারের জেলার শরিফুল আলমসহ কারাগারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স