সংস্কৃতি প্রতিমন্ত্রীকে এম খালিদকে দর্শনা অনির্বাণ থিয়েটারের ফুলেল শুভেচ্ছা
- আপলোড তারিখঃ
০৯-০১-২০২০
ইং
দর্শনা অফিস:
দর্শনা অনির্বাণ থিয়েটারের নাট্যকর্মীরা সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেছেন। গত মঙ্গলবার বেলা দুইটার দিকে দর্শনা কেরুজ ২ নম্বর বাংলোয় সংস্কৃতি প্রতিমন্ত্রী উপস্থিত হলে অনির্বাণ থিয়েটারের নাট্যকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করেন। এ সময় অনির্বাণ থিয়েটারের নাট্যকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন থিয়েটারের সভাপতি ফজলুল হক, সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, সহসাধারণ সম্পাদক হাসমত কবির, মাহাবুবুর রহমান মুকুল, নির্বাহী সদস্য আওয়াল হোসেন, মিরাজ উদ্দিন, আসমা হেনা চুমকি, পপি, লাভলী ও সুরাইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক উপ-পরিচালক কৃষিবিদ হামিদুর রহমান, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, কেরুজ ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আনছারী, কেরুজ কর্মকর্তা শাহাবুদ্দিন, কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান।
অপর দিকে, এ সময় কেরু চিনিকলের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আনছারী ও কেরুজ কর্মকর্তাবৃন্দ মন্ত্রীকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান।
কমেন্ট বক্স