সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রবীণ হিতৈষী সংঘের কার্যক্রম পরিদর্শনে চুয়াডাঙ্গা সদর ইউএনও

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২০ ইং
প্রবীণ হিতৈষী সংঘের কার্যক্রম পরিদর্শনে চুয়াডাঙ্গা সদর ইউএনও
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যক্রম পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরের গুলশানপাড়ায় অবস্থিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন। এখানকার পরিচ্ছন্ন পরিবেশ স্বল্পমূল্যে, চিকিৎসার ব্যবস্থা, ফিজিওথেরাপি ও আবাসনের সুবিধা এ জেলায় প্রবীণদের স্বল্প খরচে সেবা পাওয়ার ব্যবস্থা দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি সেবামূলক এ কাজে সম্ভাব্য সব খাতে সহযোগিতার আশ্বাস দেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার বিকেলে প্রবীণ হিতৈষী কার্যালয়ে পৌঁছালে সংগঠনের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান ও মো. রওশন আলী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ এ কিউ এম আলফাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, নির্বাহী সদস্য এ কে এম আলী আখতার, মো. আবু বকর, আবু সাইদ হেলাল নূর, মো. আবুল কালাম আজাদ, জীবন সদস্য অধ্যক্ষ হামিদুর হক মুন্সী, গোলাম সরওয়ার প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান