ভারতীয় ৩টি মহিষ ও ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার
- আপলোড তারিখঃ
০৭-০১-২০২০
ইং
দামুড়হুদার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৩টি মহিষ ও ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্পার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার পৃথক অভিযানে এসব মহিষ ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার রাত সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. একরামুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৮ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ১টি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এদিকে, গতকাল ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবিরি অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. মোতালেব ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৯ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ২টি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য ৩ লাখ টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
অপর দিকে, গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. জহির উদ্দিন বাবর ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩৭ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স