মেহেরপুরে গাঁজাসহ যুবক আটক
- আপলোড তারিখঃ
০৭-০১-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ শ গ্রাম গাঁজাসহ জসিম নামের এক যুবককে আটক হয়েছেন। জসিম মেহেরপুর পৌর এলাকার কালাচাঁদপুরের আব্দুর রশিদের ছেলে। গতকাল সোমবার সকালে তাঁকে আটক করা হয়। মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফ হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জসিমকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জসিমের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স