সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইতালিতে সম্মাননা পেলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলম মোহাম্মদ

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২০ ইং
ইতালিতে সম্মাননা পেলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলম মোহাম্মদ
সমীকরণ প্রতিবেদন: ইতালিতে সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলম মোহাম্মদকে বিশেষ সম্মাননা দিয়েছে সাহিত্য প্রবাহ ও চ্যানেল প্রবাহ। অসহায়, গরীব ও ইতালিদের সহযোগিতা করা এবং সামাজিক বিভিন্ন কাজে বিশেষ অবদানের জন্য ইতালিতে সাহিত্য প্রবাহ ও চ্যানেল প্রবাহর আয়োজনে এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি ইতালিস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও ইতালির ভেনিস বাংলা স্কুলের উপদেষ্টা। তিনি সবার নিকট দোয়া চেয়েছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান