মেহেরপুরের ডিসি আতাউল গনিকে ক্ষুদে ক্রিকেটারদের ফুলেল শুভেচ্ছা
- আপলোড তারিখঃ
০৫-০১-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরের এমকেএসপির ক্ষুদে ক্রিকেটাররা মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসক মো. আতাউল গনি ক্ষুদে ক্রিকেটারদের ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে এলে ক্ষুদে ক্রিকেটাররা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা শিক্ষা অফিসার আমান উদ্দিন মণ্ডল, এমকেএসপির প্রশিক্ষক আসাদুজ্জামান লিটন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স