সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাদকবিরোধী শপথ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২০ ইং
আলমডাঙ্গায় মাদকবিরোধী শপথ অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয় ও সরকারি কলেজে মাদকবিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষার্থীদের এ শপথ পাঠ করানো হয়। সরকারি উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত শপথপাঠ অনুষ্ঠানের সভপাতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী শিক্ষক আনোয়ারুজ্জামান। অনুষ্ঠানে শপথ পাঠ করান সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজের হলরুমে শপথপাঠ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার ওসি সৈয়দ আশিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সহকারী অধ্যাপক মহিতুর রহমান, শরিয়তুল্লাহ, ডা. মাহবুব হোসেন, রেজাউল হক, তাপস রশিদ, সাইদ, লুতফুন নাহার প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কলেজের প্রভাষক মাকসুদুর রহমান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান