সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চ্যানেল আই প্রকৃতি মেলার র‌্যালি অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০২০ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চ্যানেল আই প্রকৃতি মেলার র‌্যালি অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদন: ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে প্রকৃতি ও জীবন মেলা উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পৃথক আয়োজনে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: চ্যানেল আই প্রকৃতি মেলা-২০২০ উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। চ্যানেল আইয়ের চুয়াডাঙ্গা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচির উদ্যোগে আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, এনডিসি সিব্বির আহমেদ, সহকারী কমিশনার আমজাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম এম আলাউদ্দীন, শেখ সেলিম, শাহ আলম সনি, রফিক রহমান, রিফাত রহমান, মফিজুর রহমান জোয়ার্দ্দার, হুসাইন মালিক, খাইরুল ইসলাম, মাহফুজ মামুন, রুবাইত বিন আজাদ সুস্থির ও শিক্ষক আব্দুল কুদ্দুস। প্রতিবছরের ন্যায় চ্যানেল আই চেতনা চত্বরে আজ শনিবার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশের উদ্যোগে ‘চ্যানেল আই প্রকৃতি মেলা-২০২০’ অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে সারা দেশের ন্যায় গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় র‌্যালির আয়োজন করা হয়। মেহেরপুর: ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে প্রকৃতি ও জীবন মেলা উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মণ্টু, পরিবেশবিদ ছহিউদ্দিন ডিগ্রি কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রেজা, ছহিউদ্দিন ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক ড. আলিবদ্দিন, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিক-উল-আলমসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান