সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এসএসসিতেও বৃত্তি পেল সাংবাদিক কন্যা জ্যোতি

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০২০ ইং
এসএসসিতেও বৃত্তি পেল সাংবাদিক কন্যা জ্যোতি
সমীকরণ প্রতিবেদন: ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে এবার বৃত্তি পেল দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার দর্শনা ব্যুরো প্রধান ও দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেনের কন্যা আশরিকা জাহান জ্যোতি। এ নিয়ে সে পাঁচবার বৃত্তি পেল। গত ৩১ ডিসেম্বার যশোর বোর্ডের এসএসসির বৃত্তির ফল প্রকাশ হয়। সে ২০১৯ সালে দর্শনা কেরু উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে দর্শনা সেন্টারে পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে জিপিএ-৫ ও সেন্টার ফাস্ট হয়। তার এ সাফল্যে তার বাবা আওয়াল হোসেন, মা শাবানা খাতুন, একমাত্র ভাই, বড় চাচা, বড় মা, নানা, নানী, মামা, মামীসহ পরিবারের সদস্যরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান