সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২০ ইং
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি পদে আলহাজ্ব মোল্লা আব্দুর রশিদ, সহসভাপতি আব্দুল খালেক ও মামুন আক্তার, সাধারণ সম্পাদক আবুল বাশার, যুগ্ম সম্পাদক এস এম হুমায়ন কবীর ও মাসুদ পারভেজ রাসেল এবং কার্যকরী সদস্য পদে নাসির উদ্দিন (৩), মাসুদুর রহমান রানা, রুবিনা পারভীন রুমা, আবু তালেব, আসাদুজ্জামান মিল্টন, আতিয়ার রহমান (২), নাজমুল আহসান, মফিজুর রহমান মফিজ ও শরিফুল ইসলাম। নবনির্বাচিত কমিটি বিগত কমিটির কাছ থেকে সর্বমোট ৩ কোটি ৫৬ লাখ ৪৯ হাজার ৭৮৬ টাকার হিসেব গ্রহণ করে। এর মধ্যে নগদ রয়েছে ৩৩ লাখ ৪৯ হাজার ৭৮৬ টাকা। গত ২৯ নভেম্বর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২০ সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মোল্লা আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে আবুল বাশার পুন:নির্বাচিত হন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান