মহেশপুর থানায় নতুন ওসির যোগদান
- আপলোড তারিখঃ
০৩-০১-২০২০
ইং
আব্দুর রহিম, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মোহাম্মদ মোর্শেদ হোসেন খান গতকাল বৃহস্পতিবার সকালে যোগদান করেছেন। জানা গেছে, ইতিপূর্বে মোহাম্মদ মোর্শেদ হোসেন খান ঢাকা এসবিতে ছিলেন। এ উপলক্ষে মহেশপুর থানার ওসি রাশেদুল আলম গতকাল সকালে ঝিনাইদহ পুলিশ লাইনসে সংযুক্ত হন। উল্লেখ্য, রাশেদুল আলম মহেশপুর থানার ওসি হিসেবে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর যোগদান করেছিলেন।
কমেন্ট বক্স