সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ০২-০১-২০২০ ইং
মেহেরপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
মেহেরপুর অফিস: মেহেরপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ। সভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মোসলেম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক মামলত হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কুতুব আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামারুল ইসলাম, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আকছারুল ইসলাম, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কেক কাটা হয়। এ সময় জেলা জাতীয় পার্টির অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান