সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাদকসেবীর জরিমানা

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০১৯ ইং
আলমডাঙ্গায় মাদকসেবীর জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত এক মাদকসেবীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার আলমডাঙ্গা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আসিকুর রহমান ফোর্সসহ অভিযান চালিয়ে স্টেশন এলাকা থেকে নাগদা ইউনিয়নের খেজুরতলা গ্রামের মৃত নস্কর মোল্লার ছেলে মাদকসেবী আলেককে (৬০) আটক করেন। আটকের পর আলেকের দেহ তল্লাশি করে ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলেককে ৫ হাজার টাকা জরিমানা করেন। আলমডাঙ্গা থানার পুলিশ গতকালই তাঁকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান