মেহেরপুর পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি
- আপলোড তারিখঃ
৩১-১২-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. হাবিবুর রহমান বিপিএম মেহেরপুর পরিদর্শনে এসেছেন। গত রোববার রাতে অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান মেহেরপুর এসে পৌঁছালে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় পুলিশ সুপারের পত্নী মিসেস তাহেরা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসিবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান গতকাল সোমবার মেহেরপুর পুলিশের হিসাব শাখা এবং সদর থানা পরিদর্শন করেছেন।
কমেন্ট বক্স