কানাইডাঙ্গা থেকে ফেনসিডিলসহ মোসলেম আটক
- আপলোড তারিখঃ
২৯-১২-২০১৯
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ কানাইডাঙ্গা গ্রামের মৃত ইউনুচ আলীর ছেলে মোসলেমকে (৪২) আটক করেছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কানাইডাঙ্গা ইটভাটার নিকট থেকে তাঁকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স