সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আনা হবে : শিক্ষামন্ত্রী

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০১৯ ইং
শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আনা হবে : শিক্ষামন্ত্রী
সমীকরণ প্রতিবেদন: ভর্তি বাণিজ্য বন্ধে গণমাধ্যম ও অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনিয়ম করছে, সেগুলোর বিষয়ে আমাদের কড়া নজরদারি রয়েছে। এ বিষয়টিতেও গণমাধ্যমের সহযোগিতা চাই। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সামাজিক সচেতনতার জন্য গণমাধ্যম ও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। তিনি গতকাল শনিবার বিকেলে চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের দশযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরগুলো থেকে শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। জিপিএ এবং গ্রেডিং পদ্ধতিকে যুগোপযুগী করতে সবধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, প্রধানমন্ত্রী বলেছেন, বইয়ের বোঝা থেকে শিক্ষার্থীদের পরিত্রাণ দিতে হবে। একই সঙ্গে কারিগরি শিক্ষাকেও কর্মমুখী করা হচ্ছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় পুলিশের মহাপরিদর্শক বলেন, থানা হবে জনগণের বিশ্বাস এবং আস্থার জায়গা। আমি ইতোমধ্যে পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছি, মানুষকে যেন কোনোভাবে হয়রানির শিকার না হতে হয়। সাধারণ মানুষের অভিযোগ শুনতে পুলিশ বাধ্য। থানায় জিপি বা মামলা কিংবা সেবা নিতে কোনো পয়সা লাগে না। পুলিশ মহাপরিদর্শক আরো বলেন, এরপরও কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বদলে যেতে চাই, সাধারণ মানুষের কাঁতারে এসে মানবিক পুলিশ হতে চাই। একই সঙ্গে মানবিক পুলিশ গড়ার লক্ষ্যে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ঘোষণা দেন, মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এ সময় বাবুরহাট স্কুলে পড়াশোনার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পুলিশের মহাপরিদর্শক। প্রবীণ শিক্ষক মুহম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান, ড. এমএ সবুর খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুল হক মিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন প্রমূখ। পুরো আয়োজনে উপস্থাপনায় ছিলেন প্রাক্তন ছাত্র, সাংবাদিক রহিম বাদশা ও শিক্ষক সবিতা বিশ্বাস। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী, পুলিশের মহাপরিদর্শকসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। এতে আমন্ত্রিত অতিথিসহ বিশিষ্টজনদের সম্মাননা জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান