আলমডাঙ্গায় মাদকসেবীর কারাদণ্ড
- আপলোড তারিখঃ
২৯-১২-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় এক মাদকসেবীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার আলমডাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্টেশন এলাকা থেকে বেলগাছি ইউনিয়নের রসখোলা গ্রামের মৃত আব্দুল্লার ছেলে মাদকসেবী মিন্টুকে আটক করে। আটকের পর তাঁর দেহ তল্লাশি করে ২টি প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিন্টুকে চার মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কমেন্ট বক্স