মুজিবনগরে খ্রিষ্টীয় আনন্দ মেলার উদ্বোধন
- আপলোড তারিখঃ
২৭-১২-২০১৯
ইং
মুজিবনগর অফিস:
মুজিবনগরে শুভ বড়দিন উপলক্ষে সপ্তাহব্যাপী খ্রিষ্টীয় আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর উপজেলার বল্লভপুর ফুটবল মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ চার্চ কুষ্টিয়া অঞ্চলের বিশপ রাইট রেভা. হেমেন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী আনন্দ মেলার শুভ উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উসমান গনি। রিঠু বিশ্বাস ও বিকাশ বিশ্বাসের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মেলা কমিটির সভাপতি রেভা. মার্টিন হীরা মণ্ডল, সাধারণ সম্পাদক বাবুল মল্লিক, ইউপি সদস্য শংকর বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানের মাঝে মাঝে দেশাত্মবোধক গান এবং রবীন্দ্রসংগীতের তালে তালে নৃত্য পরিবেশন করে বল্লভপুর গ্রামের কিশোর-কিশোরীরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শেষে মশাল প্রজ্জ্বলন ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে এ খ্রিষ্টীয় আনন্দ মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।
এদিকে, সন্ধ্যায় একই মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
কমেন্ট বক্স