সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাড়ি বাড়ি গিয়ে কম্বল দিলেন প্রকৌশলী ইউসুব

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০১৯ ইং
বাড়ি বাড়ি গিয়ে কম্বল দিলেন প্রকৌশলী ইউসুব
পিরোজপুর ইউনিয়নে শীতার্তদের মধ্যে ওটিক গ্রুপের কম্বল বিতরণ বাবু/হামিদুল: মেহেরপুর সদরের পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি ঘুরে দুস্থ অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন ওটিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইউসুব আলী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তিনি এ কম্বল বিতরণ শুরু করেন। জানা গেছে, প্রকৌশলী ইউসুব আলী প্রথমেই নিজ গ্রাম চাঁদপুরের গরিব, অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শুরু করেন। পরে তিনি সিংহাটি দরবেশপুর এবং রাজনগর গ্রামের গরিব, অসহায় ও দুস্থ শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন। ওটিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইউসুব আলী বলেন, ‘সমাজের দরিদ্র-অসহায় মানুষের জন্য কিছু করে যেতে পারলে সেটাই আত্মতৃপ্তি।’ কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন আশকার আলী মণ্ডল, সাইফুল, সেলিম রেজা, আব্দুল মোমিন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান