সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ‘স্রোত’-এর মোড়ক উন্মোচন

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০১৯ ইং
মেহেরপুরে ‘স্রোত’-এর মোড়ক উন্মোচন
মেহেরপুর অফিস: মেহেরপুরের সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ভৈরব সহিত্য সাংস্কৃতিক চত্বরের শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক পত্রিকা ‘স্রোত’-এর ১৮৪তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় হেল্প ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ‘স্রোত’-এর ১৮৪তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভৈরব সহিত্য সাংস্কৃতিক চত্বরের সভাপতি অ্যাড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, ভৈরব সহিত্য সাংস্কৃতিক চত্বরের সহসভাপতি রফিকুল আলম ও নুরুল আহমেদ। অনুষ্ঠানে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সাধারণ সম্পাদক আনিসুজ্জমান মেন্টুর সঞ্চালনায় স্বরচিত লেখা পাঠ করেন রফিকুল আলম, ম. গোলাম মোস্তফা, মীর রওশন আলী মনা, জি এফ মামুন লাকী, শহিদুল ইসলাম কানন, ফাতেমা ফিরোজ, এস এম এ মান্নান, দিলারা জাহান প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভৈরব-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সায়েদুর রহমান সাজু, সাহিত্য সম্পাদক মীনা পারভীন, অরণি থিয়েটারের সাধারণ সম্পাদক আতিক স্বপন, পাখি গবেষক এম এ মহিত, কবি ফজলুল হক সিদ্দিকী, আবুল হাসেম, বদরুদ্দোজা বিশ^াস, রফিকুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান