দৈনিক ইত্তেফাফের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- আপলোড তারিখঃ
২৫-১২-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
দর্শনা ও জীবননগরে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ইত্তেফাকের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আজাদ মালিতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান, চুয়াডাঙ্গা ও দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক সিদ্দিকুর রহমান, এফবিসিসিআইয়ের সহসভাপতি দিলীপ কুমার আগরওয়ালা, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, চুয়াডাঙ্গা জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আ. আব্দুল লতিফ অমল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি অ্যাড,. রফিকুল ইসলাম ও দৈনিক ইত্তেফাকের দামুড়হুদা সংবাদদাতা মনিরুজ্জামান ধীরু। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ইসলাম রকিব।
দর্শনা:
দর্শনায় ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দর্শনা বাউল পরিষদের লাঠি খেলার দল শহরে ও দর্শনা প্রেসক্লাবের সামনে তাদের কসরত দেখিয়ে হাজারো দর্শকের মন মাতান। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা প্রেসক্লাবে এসে শেষ হয়। দৈনিক ইত্তেফাকের দামুড়হুদা উপজেলা সংবাদদাতা ও দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে দর্শনা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগের প্রধান বিক্রয় কর্মকর্তা শেখ শাহাবুদ্দীন, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুবুর রহমান, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, সাংবাদিক মাহমুদ হাসান রনি, আহসান হাবীব মামুন ও সাংবাদিক ইমতিয়াজ আহমেদ রয়েল। আলোচনা শেষে কেক কেটে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাইটিভির জেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল।
জীবননগর:
জীবননগরে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় জীবননগর প্রেসক্লাবে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। দৈনিক ইত্তেফাক পত্রিকার জীবননগর প্রতিনিধি ও জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা ও জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আকিমুল ইসলাম। এ ছাড়াও সাংবাদিক জাহিদ বাবু, সালাউদ্দিন কাজল, কাজী শামসুর রহমান চঞ্চল, জামাল হোসেন খোকন, মিঠুন মাহমুদ, মুন্সী খোকন, নুর আলম, তারেক হোসেন, এ আর ডাবলু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স