সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মৎস্যজীবী দলের আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০১৯ ইং
ঝিনাইদহে মৎস্যজীবী দলের আলোচনা সভা
ঝিনাইদহ অফিস: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে এইচ এস এস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে জেলা জাতীয়তাবাদী মৎসজীবী দল। দলটির জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক এস এম মশিয়ুর রহমান। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এম এ মজিদ, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এ কে এম ওয়াজেদ, যুগ্ম আহ্বায়ক কাজী মামুন-উল-হুদা, জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব শাহনেওয়াজ সুমন, মনিরুজ্জামান আকাশ, তৌকির আহমেদ লিখন, বাদশা বুলবুল, এস এম টিটন, সমীর কুমার প্রমুখ। সভয় বক্তারা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। সেই সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান