সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ন্যায়-নীতি ও সততার সঙ্গে থাকব, দুর্নীতি অনিয়ম রুখে দেব

  • আপলোড তারিখঃ ২০-১২-২০১৯ ইং
ন্যায়-নীতি ও সততার সঙ্গে থাকব, দুর্নীতি অনিয়ম রুখে দেব
চুয়াডাঙ্গার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ইউএনও সাদিকুর রহমান বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান বলেছেন, ‘আমি এখানকার অতিথি হিসেবে এসেছি। যতদিন আমি এখানে দায়িত্বপালন করব, ততদিন সরকারের উন্নয়নমূলক কর্মকা- সমুন্নত রাখব। সেই সঙ্গে আপনাদের সবাইকে নিয়ে সৃজনশীল কাজ করে যেতে চাই। সবাইকে নিয়ে চুয়াডাঙ্গার জন্য যা ভালো হয় তাই করব।’ গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় সদর উপজেলা মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এর আগে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচয় ও শুভেচ্ছাবিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা। যোগদানের পর প্রথমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় সাদিকুর রহমান বলেন, ‘কোনো বিষয় যদি আইনবিরোধী কিংবা বেআইনি মনে হয়, তবে আমাকে জানান। আমি তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেব।’ তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য প্রচার, গুজবের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। যেন কোনো ক্রমেই গুজবে তটস্থ না হতে পারে শান্তিপ্রিয় জনগণ। আমরা সব সময় ন্যায়-নীতি ও সততার সঙ্গে থাকব, দুর্নীতি অনিয়ম রুখে দেব।’ মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম ডালিম, নাসির উদ্দীন জোয়ার্দ্দার, এস এম শাফায়েত প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান