হেলথ অ্যান্ড হোপ যুব ফাউন্ডেশনের বিজয় দিবস উদ্যাপন
- আপলোড তারিখঃ
১৮-১২-২০১৯
ইং
দামুড়হুদায় মহান বিজয় দিবস উদ্যাপন করেছে হেলথ অ্যান্ড হোপ যুব ফাউন্ডেশন। এ উপলক্ষে গত সোমবার শহীদ বেদীতে পুষ্পস্তক অর্পণ, বিজয় র্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দামুড়হুদার রামনগরের মা মেডিকেল হলে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হেলথ অ্যান্ড হোপ যুব ফাউন্ডেশনের সভাপতি ডা. শামসুর রহমান, সহসভাপতি অ্যাড. আকরাম হোসেন, শ্রী চালাশ মালী, ডা. হাফিজুর রহমান, ডা. সুমাইয়া আক্তার ইমা, আলমগীর হোসেন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক শাহীন আক্তার জিকু। (প্রেস বিজ্ঞপ্তি)
কমেন্ট বক্স