মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন
- আপলোড তারিখঃ
১৬-১২-২০১৯
ইং
চুয়াডাঙ্গার ভিমরুল্লায় মাদক ব্যবসা, অনৈতিক কাজের প্রতিবাদ ও
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লায় একটি পরিবারের মাদক ব্যবসা ও অনৈতিক কাজের প্রতিবাদ করায় সেই পরিবারের রোসানলে পড়েছেন একই এলাকার একাধিক নারী-পুরুষ, করা হয়েছে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা। এমন অভিযোগ করে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভিমরুল্লা গ্রামের টোকন আলীর স্ত্রী নাজমিন আক্তার। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বীনতলাপাড়ার জামাতা মানিক ওরফে মানিক বিডিআর কয়েক বছর আগে ভিমরুল্লা এলাকায় বাড়ি করে বসবাস শুরু করেন। এরপর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা এলাকায় মাদক ব্যবসা এবং অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন। অভিযুক্ত ওই ব্যক্তি বছরখানেক আগে ৬০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হন। পরে হাজতমুক্ত হয়ে আবারও শুরু করেন মাদক ব্যবসা। তাঁর এসব কাজে সহযোগিতা করেন একই এলাকার মো. বাবুলের স্ত্রী চায়না খাতুন। এদের এসব কর্মকা-ে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। যে কারণে এলাকাবাসী একাধিকবার তাঁদের নিষেধ করে। এতেও কাজ না হওয়ায় ১৩ ডিসেম্বর এলাকাবাসী প্রতিরোধের উদ্দেশ্যে তাঁদের বাড়ির দিকে গেলে খবর অভিযুক্ত মানিক বিডিআর, তাঁর স্ত্রী ঝর্ণা খাতুন, তাঁর মেয়ে শান্তনা খাতুন ও সুমাইয়া খাতুন লোহার রড, বাঁশের লাঠি, বাটাম ও গাছের ডাল নিয়ে চড়াও হন। এ সময় তাঁরা গ্রামের মফি ম-ল, আলিমুল্লাসহ কয়েক গ্রামের মহিলাদের বেধড়ক পেটাতে থাকেন। অভিযোগে আরও জানানো হয়, অভিযুক্ত ব্যক্তিরা বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার জন্য চুয়াডাঙ্গা সদর থানায় মিথ্যা মামলা করেন। এ মামলায় গ্রামের সুমন হোসেন, মফি ম-ল, আজিম উদ্দিন, আলিমুল্লা, রেহেনা খাতুন ও ওয়াজ আলীকে আসামি করা হয়। একই চক্র স্থানীয় পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে ১৪ ডিসেম্বর সংবাদ পরিবেশন করে। এলাকাবাসী প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদ জানান এবং মিথ্যা মামলা প্রত্যাহারসহ অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
কমেন্ট বক্স