সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সরকারি কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০১৯ ইং
মেহেরপুর সরকারি কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজের আয়োজনে সপ্তাহব্যাপী ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শেষ দিনে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের সভাপতিত্বে সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, ফুয়াদ খান, প্রভাষক বশির আহমেদ, সানজিদা ফেরদৌস প্রমুখ। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান