সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে স্বাস্থ্যমেলা পরিদর্শনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা

  • আপলোড তারিখঃ ১২-১২-২০১৯ ইং
মেহেরপুরে স্বাস্থ্যমেলা পরিদর্শনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে স্বাস্থ্যসেবা উপলক্ষে আয়োজিত বিভিন্ন কেন্দ্রে মেলা পরিদর্শন করেছেন উপপরিচালক এবং অধিদপ্তর থেকে আগত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন কেন্দ্রের স্বাস্থ্যমেলা পরিদর্শন করেন তাঁরা। মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার দাসের নেতৃত্ব পরিদর্শনকালে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের কর্মকর্তা ডা. লুৎফর কবির, মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ইশতিয়াজ ইউনুসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান