সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২ কেজি করে পেঁয়াজ কিনতে মানুষের ভিড়

  • আপলোড তারিখঃ ১২-১২-২০১৯ ইং
২ কেজি করে পেঁয়াজ কিনতে মানুষের ভিড়
দামুড়হুদায় ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু মোজাম্মেল শিশির: দামুড়হুদায় ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন এ পেঁয়াজ বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। টিসিবির ৪৫ টাকা কেজি দরের পেঁয়াজ কিনতে ভিড় করে সর্বস্তরের মানুষ। বাজারে দেশীয় ভালো মানের পেঁয়াজ প্রতি কেজি ১২০ টাকার নিচে নেই। সেখানে সরকারি বিপণন (টিসিবি) পেঁয়াজ বিক্রি করেছে মাথাপিচু ২ কেজি করে প্রতি কেজি ৪৫ টাকা দরে। দামুড়হুদ উপজেলা সদরের ব্রিজ রোডস্থ আব্দুল হালিম ভুট্টুর গোডাউনের সামনে এ টিসিবির পেঁয়াজ বিক্রি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন জানান, দেশে পেঁয়াজের কোনো ঘাড়তি নেই। বাইরে থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করা হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ৪৫ টাকা দরে এই টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আব্দুল হালিম ভুট্টু জানান, ‘১০ টন পেঁয়াজের মধ্যে প্রথম দিনে ১ হাজার ৬ শ কেজি পেঁয়াজ বিক্রি করা হয়েছে। এখন থেকে আমার গোডাউনের সামনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হবে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান