সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সেনেরহুদা যুব সংঘ একাদশ চ্যাম্পিয়ন

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০১৯ ইং
সেনেরহুদা যুব সংঘ একাদশ চ্যাম্পিয়ন
জীবননগর সেনেরহুদায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রতিবেদক, উথলী: ‘খেলব ফুটবল, রুখব মাদক’ স্লোগানে জীবননগর উপজেলার সেনেরহুদা যুব সংঘের আয়োজনে ১৬ দলের নক আউটভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় উথলী বাজার ফুটবল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শ্যামকুড় ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে সেনেরহুদা যুব সংঘ একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলার শেষার্ধে জয়সূূচক গোল করেন সেনেরহুদা যুব সংঘ ফুটবল একাদশের খেলোয়াড় সাইদুর রহমান। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতান লাকী ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহমেদ প্রদীপ। এ সময় উপস্থিত ছিলেন সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর, জীবননগর উপজেলা আঞ্চলিক পল্লী বিদ্যুতের সভাপতি আ. মান্নান পিণ্টু, যশোর জেলা প্রশাসনের আইসিটিবিষয়ক কর্মকর্তা ময়নুল ইসলাম, বৃহত্তর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কপিল উদ্দীন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসান হেলা, সাধারণ সম্পাদক আ. খালেক, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উথলী মহিলা ইউপি সদস্য জয়নব নেছা, মরিয়ম নেছা, উথলী ইউপি সদস্য ওবায়দুর রহমান, আশরাফুল ইসলাম রতন, উথলী বাজার কমিটির সভাপতি আবজালুর রহমান ধীরু, আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান প্রমুখ। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় সাইদুর রহমান। টুর্নামেন্ট সেরা দর্শক নির্বাচিত হয়েছেন সেনেরহুদা গ্রামের আ. রহিম। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম, জামাল ও রবি। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন সেনেরহুদা যুব সংঘের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাইসহ কমিটির সদস্য মাহফুজুর রহমান রিপন, আশাদুল হক, হাসান, সাব্বির শহীদুল, মাসুদ, সজল, নিলয় হাসানসহ আরও অনেকে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান