সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উদ্বোধনী খেলায় হরিণাকুন্ডুর ২ গোলে জয়

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০১৯ ইং
উদ্বোধনী খেলায় হরিণাকুন্ডুর ২ গোলে জয়
দামুড়হুদায় বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় হরিণাকু-ু একাদশ বনাম ভগিরতপুর চক্রবাক ক্লাব। হরিণাকু-ু একাদশ ২-০ গোলে জয়লাভ করে। দামুড়হুদা ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দামুড়হুদা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর কবির। এ ছাড়া অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, মডেল থানার সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ফুটবল কোচ সারোয়ার হোসেন মদু ওস্তাদ, সাবেক ইউপি সদস্য আবুল হাসেম প্রমুখ। খেলা পরিচালনা করেন মাছুদুর রহমান খোকন, ইউসুফ আলী ও ইকতিয়ার হোসেন। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক জাকির হোসেন ও যুগ্ম সম্পাদক শহিদ আজম সদু।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান