জীবননগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
- আপলোড তারিখঃ
০৬-১২-২০১৯
ইং
জীবননগর অফিস:
জীবননগরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বীনেশ চন্দ্র পাল, মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা মতেহার হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স