সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জহুরুল ফকির আহ্বায়ক ও লিপন যুগ্ম আহ্বায়ক

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০১৯ ইং
জহুরুল ফকির আহ্বায়ক ও লিপন যুগ্ম আহ্বায়ক
দামুড়হুদার হাউলি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন যুবলীগের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন জেলা কমিটি। জহুরুল ইসলাম ফকিরকে আহ্বায়ক ও জিল্লুর রহমান লিপনকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। গতকাল বুধবার রাত আটটার দিকে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান স্বাক্ষরিত প্যাডে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। হাউলি ইউনিয়ন যুবলীগের নতুন আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন শাহিন আহম্মেদ, রাজু আহম্মেদ, ইদ্রীস আলী, আল আমিন, রাসেল, মানিক হোসেন, রিণ্টু হাসান, বারেক আলী, মামুন হাসান, রনু মিয়া, শ্রী শেমল দাশ, খাইরুল ইসলাম, ইছাহক আলী, মীর্জা তানজুর, আব্দুল লতিফ, হাসান আলী, আব্দুল খালেক ভূঁইয়া, রেজাউল ইসলাম ও শরিফুল ইসলাম। দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন যুবলীগের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদনের সময় জেলা যুবলীগের কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আজাদ হোসেন, খোকা, লাভলু, শরীফুজ্জামান দুদু, শুভসহ বিভিন্ন ইউনিটের যুবলীগের নেতারা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান