দামুড়হুদায় দুই পরিবারের সংঘর্ষে আহত ৩
- আপলোড তারিখঃ
০৪-১২-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদার দশমীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে চিৎলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। আহতরা হলো দামুড়হুদা দশমীপাড়ার আজিজুল হকের ছেলে হাসান আলী (২০), একই এলাকার আজাদ (৪৫) ও তাঁর ছেলে রাজু (২২)। আহতদের মধ্যে হাসান আলীর হাত গুরুত্বর জখম হওয়ায় চিৎলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। হাসান আলী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কমেন্ট বক্স