সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাসব্যাপী বালকদের সাঁতার প্রশিক্ষণ

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় মাসব্যাপী বালকদের সাঁতার প্রশিক্ষণ
সমীকরণ প্রতিবেদন:চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা-দীননাথপুরে অনূর্ধ্ব-১৪ বালকদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর রোববার থেকে শুরু হওয়া মাসব্যাপী এ সাঁতার প্রশিক্ষণ ২৮ নভেম্বর শেষ হয়। মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন পুকুরে এ সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৩০ জন বালক এ সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করে। সাঁতার প্রশিক্ষণ শেষে গতকাল মঙ্গলবার বিকেলে প্রশিক্ষণার্থীদের মধ্যে গেঞ্জিসহ মেডেল ও সনদ বিতরণ করা হয়। মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবুত আলীর সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপপরিচালক মো. আবু জাফর। প্রশিক্ষণ পরিচালনা করেন মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মো. শরিফুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান