সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিজয় মেলা ঘিরে ব্যাপক প্রস্তুতি

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০১৯ ইং
দর্শনায় বিজয় মেলা ঘিরে ব্যাপক প্রস্তুতি
দর্শনা অফিস: দর্শনায় সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিজয় মেলা নাট্য উৎসব আয়োজনের ব্যাপক প্রস্তুতি চলছে। ইতিমধ্যে দর্শনা সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে প্রস্তুতি সভাসহ দর্শনা শহরে মাইকিং, ব্যানার, ও ফেস্টুন তৈরি ও টাঙানো চলছে জোর কদমে। গতকাল সন্ধ্যায় সংগঠনের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে বিজয় মেলা আয়োজন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার আশরাফুল হক, সদস্য আরিফ, ফাইম, রিপন, রাসেল, আয়নাল, মিলন, বাকী বিল্লাহ, আমির হোসেন প্রমুখ। সভাপতি উপস্থিত সব সদস্যর প্রতি বিজয় মেলা আয়োজনের নানা দিকনির্দেশনা প্রদান করেন। সভাটি পরিচালনা করেন আরিফ মল্লিক।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান