সাগান্নায় ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৩-১২-২০১৯
ইং
প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ও সাধুহাটি ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় সাগান্না ইউনিয়ন পরিষদের হলরুমে সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আল মামুনের সভাপতিত্বে এ কর্মী সভা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানা বিএনপির সভাপতি কামাল আজাদ পাননু। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালেক এবং বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহামেদ। এ সময় উপজেলার সাধুহাটি ও সাগান্না ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের দলীয় সব নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাগান্না ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মেম্বার।
কমেন্ট বক্স