সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৩-১২-২০১৯ ইং
ঝিনাইদহে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত
ঝিনাইদহ অফিস: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের ৪৭তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কবি সুকান্ত সড়কের রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের চেয়ারম্যান কনক কান্তি দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহমুদুল ইসলাম ফোটন, সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, নির্বাহী সদস্য জীবন কুমার বিশ্বাস, জিয়াউল হক আজাদ, এনামুল হক এনাম, ইউনিট লেভেল অফিসার তাসলিমা খাতুন ও যুব ইউনিট প্রধান শাহিনুর রহমান মৃদুল। সাধারণ সভা শেষে ত্রিবার্ষিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দিতায় জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস চেয়ারম্যান পদে ও জে এম রশিদুল আলম রশিদ সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান