মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়ী সদস্যদের সংবর্ধনা
- আপলোড তারিখঃ
০১-১২-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল ১৫টি পদের মধ্যে ৯টিতে জয়লাভ করায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড. মারুফ আহম্মদ বিজন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. আবু সালেহ মো. নাসিম। এ ছাড়া বিএনপি সমর্থিত অন্য পদের আরও সাতটি পদের প্রার্থী জয়লাভ করে নির্বাচিত হয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, এ বিজয় আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামকে বেগবান করবে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স