ঝিনাইদহে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন
- আপলোড তারিখঃ
০১-১২-২০১৯
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
স্পেনের মাদ্রিদে আসন্ন কপ সম্মেলনে জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা পরিবেশবাদী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন সনাকের সভাপতি অধ্যক্ষ সাইয়েদুল আলম, দুপ্রকের সভাপতি প্রফেসর আব্দুল মতিন, সুজনের সভাপতি আমিনুর রহমান টুকু প্রমুখ। মানববন্ধনে বক্তারা, ২ থেকে ১৩ ডিসেম্বর স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য ২৫তম জলবায়ু সম্মেলনে, প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান।
কমেন্ট বক্স