সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাজ্জাদ সভাপতি ও লিটন সম্পাদক

  • আপলোড তারিখঃ ০১-১২-২০১৯ ইং
সাজ্জাদ সভাপতি ও লিটন সম্পাদক
মহেশপুর উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুল জুম্মা চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামিদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিণ্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম অপু, অ্যাড. আজিজুর রহমান, অ্যাড. আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, তৈয়ব আলী জোয়ার্দ্দার, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, জেলা আওয়ামী লীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটল, আওয়ামী লীগের নেতা মেজর জেনারেল সালাউদ্দীন মিয়াজী এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য এম এ সামাদ। এ সময় সাবেক সংসদ সদস্য মঈনুদ্দীন মিয়াজী, মহেশপুরের বীর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা-উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা, স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে সভাপতি, শেখ নিজাম উদ্দীন ও ময়জদ্দীন হামিদকে সহসভাপতি এবং মীর সুলতানুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক করে মহেশপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান