সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০১৯ ইং
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত
গাংনীতে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুিষ্ঠত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। প্রধান বক্তা ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা আহম্মদ আলী। এ সময় বক্তব্য দেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুন্তাজ আলী, মেহেরপুর জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, র‌্যাব-৬ এর (গাংনী ) ক্যাম্প ইনচার্জ শাহাবউদ্দীন, বিশিষ্ট আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগের নেতা নাজমুল হুদা বিশ্বাস ও নারী নেত্রী নুরজাহান বেগম। এ ছাড়াও সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দিবসের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে দিবসের প্রারম্ভে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান