সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশু আহত

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০১৯ ইং
মেহেরপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশু আহত
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অন্তর (৭) নামের এক শিশু আহত হয়েছে। তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তর গোপালপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় ঢাকা মেট্রো ছ -৭১-০০৬৪ নম্বরের একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে মেহেরপুর থেকে কুষ্টিয়া যাচ্ছিল। পথের মধ্যে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর নামক স্থানে অন্তর সাইকেলে রাস্তা পার হওয়ার সময় ওই অ্যাম্বুলেন্সটি তাঁকে ধাক্কা মারে। এ সময় অ্যাম্বুলেন্সচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে খাদে কাত হয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন ছুটে এলে অ্যাম্বুলেন্স চালক গাড়ি রেখে পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত অন্তরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে অ্যাম্বুলেন্সের অসুস্থ রোগীকে কুষ্টিয়াতে নিয়ে যান এবং পুলিশ এসে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান