মেহেরপুর গাঁজাসহ যুবক আটক
- আপলোড তারিখঃ
২৮-১১-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ নাঈম নামের এক যুবককে আটক হয়েছে। আটক নাঈম মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের সিয়াম আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত আটটার দিকে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রাম থেকে ডিবি পুলিশ তাঁকে আটক করে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে সদর থানায় একটি মামলা হয়েছে।
কমেন্ট বক্স