দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত
- আপলোড তারিখঃ
২৮-১১-২০১৯
ইং
আলমডাঙ্গা ও জীবননগরে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা
সমীকরণ প্রতিবেদন:
আলমডাঙ্গা ও জীবননগরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটায় উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস অ্যাড. সালমুন আহম্মদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন, উপজেলা স্বাস্থ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম ও ওসি (তদন্ত) গাজী শামিম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাউছার আহম্মেদ বাবলু, মোস্তাফিজুর রহমান রুন্নু, আব্দুল হালিম ম-ল, আবুল কালাম আজাদ, আব্দুস সালাম বিল্পব, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, বণিক সমিতির সভাপতি হাজি মকবুল হোসেন, সম্পাদক হাজি মীর শফিকুল ইসলাম, মুদি সমিতির সম্পাদক মিলন মিয়া, সভাপতি আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাজি শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাজি ইসমাইল হোসেন, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী প্রমুখ। সভায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জীবননগর:
জীবননগরে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, সাংবাদিক জাহিদ বাবু ,জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, যুগ্ম সম্পাদক মিঠুন মাহমুদ, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, রায়পুর ইউপি চেয়ারম্যান আ. রশিদ শাহ, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীন ময়েন,শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, দ্বিনেশ চন্দ্র পাল,সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান ,বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান,নিজাম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিগন উপস্থিত ছিলে।
কমেন্ট বক্স