সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০১৯ ইং
ঝিনাইদহে কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে সাড়ে চার হাজার কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে এ সার ও বীজ বিতরণ করা হয়। কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করার আগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা ভারপ্রাপ্ত খাদ্যনিয়ন্ত্রক শেখ আনোয়ারুল করিম ও ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান। আলোচনা সভা শেষে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে সদর উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সাড়ে ৪ হাজার কৃষকের মধ্যে ভুট্টা, সরিষা, মুগ, তিল বীজ ও বিভিন্ন প্রকার রাসায়নিক সার বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান