চুয়াডাঙ্গায় ট্রাফিক সচেতনতা সপ্তাহের উদ্বোধন
- আপলোড তারিখঃ
২৬-১১-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ট্রাফিক সচেতনতা সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে লিফলেট বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার। চুয়াডাঙ্গা ট্রাফিক অফিস সূত্রে জানা যায়, ট্রাফিক সচেতনতা সপ্তাহ পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ। সে উপলক্ষে গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে লিফলেট বিতরণ, চালকদের পরামর্শ, বিভিন্ন কর্মসূচি পালন করাসহ ট্রাফিক সচেতনতা সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আবু রাসেল, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আহসান হাবিব, সদর থানার ওসি (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবির, সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস, নবাব হোসেন, মনির হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
কমেন্ট বক্স