সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০১৯ ইং
গাংনীতে সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
গাংনী অফিস: চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাংনীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে মেহেরপুরের গাংনী প্রেসক্লাবে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময়ের সমীকরণ-এর গাংনী অফিস প্রধান মো. মাহাবুব আলমের সভাপতিত্বে ও আরটিভির প্রতিনিধি মাজেদুল হক মানিকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক রফিকুর রশীদ রিজভী, কেন্দ্রীয় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি মেহেরপুর কন্যা-শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এ কে এম শফিকুল আলম, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, গাংনী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, ¬সময়ের সমীকরণ-এর প্রতিনিধি মিজান রহমান, সাংবাদিক এস এম রফিকুল আলম বকুল, এ সিদ্দিকী শাহিন, জিনারুল ইসলাম দিপুসহ গণমাধ্যমকর্মীরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান